গত নভেম্বরে মিয়ানমারের সামরিক জান্তা সরকার প্রধান সতর্ক করে বলেছিলেন, দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধ সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো দেশটাই ভেঙ্গে খন্ড খন্ড হয়ে যেতে পারে। ইতিমধ্যে বিদ্রোহীদের কাছে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এর মধ্যে সর্বশেষ জানুয়ারীর ১৪ তারিখ বাংলাদেশ ও ভারত সীমান্তে রাখাইন রাজ্যের একটি শহরে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটেছে।

মিয়ানমারে একের পর এক অঞ্চল দখল করছে বিদ্রোহীরা, কি করবে জান্তা সরকার?