এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবার রেকর্ড করা হলো দেশের সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ পঞ্চগড়সহ দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫.৮–এ, ১২ জেলায় শৈত্যপ্রবাহ

এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শুক্রবার রেকর্ড করা হলো দেশের সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ পঞ্চগড়সহ দেশের ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।

দেশে বেশ কয়েক দিন ধরে বয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ শীতের প্রকোপ আরও বেড়েছে। তবে আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামীকাল ও পরশু তাপমাত্রা তেমন একটা বাড়বে না। তবে এর পর থেকে বাড়তে পারে। আর রাজধানীর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Musabbir